1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কর্মবিরতির আলটিমেটাম দিলেন ইসি কর্মকর্তা-কর্মচারীরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৫২ বার পঠিত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম কমিশনের (ইসি) অধীনে পুর্নবহালের দাবি না মানলে আগামী ১৯ মার্চ থেকে অর্ধদিবস কর্মবিরতি পালনের আলটিমেটাম দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা।

মানববন্ধনে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উপসচিব মনির হোসেন বলেন, ‘আগামী ১৮ মার্চের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুনর্বহাল করতে হবে। এর মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে ১৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের সকল কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।’

ইসির কর্মকর্তারা বলেন, এনআইডি কার্যক্রম ইসির অধীনেই নিরাপদ রয়েছে এবং ভবিষ্যতেও তা নিরাপদ থাকবে।

আশঙ্কা প্রকাশ করে তারা বলেন, একটি কুচক্রী মহল আগামী নির্বাচনে জটিলতা সৃষ্টি ও দুর্নীতির সুযোগ তৈরির উদ্দেশ্যে এনআইডি কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।

ইসি কর্মকর্তারা আরও বলেন, ১৩ কোটি ভোটারের তথ্য সুরক্ষিত রাখতে এবং দেশে গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকা জরুরি।

এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিতে ২০১০ সালের আইন বাতিল করে জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ প্রণয়ন করে বিগত আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারও এনআইডি সেবা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে।

নাগরিক সেবাকে সহজ করতে সম্প্রতি জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা একটি কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর থেকেই এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে নামেন ইসি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park