1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতা আলোচনায় রাজি হলেও উঠবে না মার্কিন নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতা আলোচনায় রাজি হলেও মার্কিন নিষেধাজ্ঞা উঠবে না বলে জনগণকে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে প্রতারণা আর ইরানের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা বলেছেন তিনি।
বুধবার (১২ মার্চ) তেহরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে খামেনি বলেছেন, ইরান পারমাণবিক বোমা বানাতে চাইলে শুধু যুক্তরাষ্ট্র কেন; কেউই থামাতে পারবে না। ইরান পরমাণু বোমা বানাতে চায় না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

২০১৫ সালে হওয়া আন্তর্জাতিক পরমাণু সমঝোতা চুক্তি আর ২০১৮ সালে ট্রাম্পের ইচ্ছায় তা বাতিলের উদাহরণ টেনেছেন খামেনি। স্পষ্ট বলে দিয়েছেন, এধরনের কোনো মধ্যস্থতা আলোচনায় আর অংশ নেবে না ইরান।

আলোচনায় বসার প্রস্তাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি বুধবার পাওয়ার জেরে এমন প্রতিক্রিয়া এলো। চিঠিটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে হস্তান্তর করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ।

এ প্রসঙ্গে ইরানের ওপর ইউরোপীয় নেতাদের কূটনৈতিক চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ইরান ৬০ শতাংশ ইউরেনিয়াম পরিশোধন করেছে; যা ৯০ শতাংশ হলেই পারমাণবিক বোমা তৈরির উপযোগী হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park