1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নারী ও শিশুদের নিরাপত্তায় আমরা যোদ্ধার মতো কাজ করবো: ইশরাক হোসেন

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২১২ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, কোনো ধরনের চাঁদাবাজদের দলে রাখা হবে না। কোনো দোকান থেকে, বাজার থেকে বা ফুটপাতে দোকান বসিয়ে যদি কেউ সরাসরি বা পেছন থেকে চাঁদাবাজি করে তাহলে তাকে দলে রাখা হবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, কেউ যদি মাদকের ব্যবসায় কিংবা সরাসরি মাদকের সাথে জড়িত থাকে কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে দলের বা অঙ্গসংগঠনের কেউ যুক্ত থাকে তাহলে তাদের দলে রাখা হবে না। তাদের দায় দল বহন করবে না।

বৃহস্পতিবার রাতে পিয়ারী রহিম স্মৃতি সমাজকল্যাণ সংঘের আয়োজনে রাজধানীর ৪১নং ওয়ার্ডে দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই খাদ্য বিতরণের সহযোগিতায় ছিলেন ওই ওয়ার্ডের সাবেক কমিশনার হাজী লিয়াকত আলী।

তিনি আরও বলেন, মিডিয়াতে এখনো স্বৈরাচারের ছায়া রয়ে গেছে যারা বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা করছেন। সবাই এখন এক হয়ে কিভাবে বিএনপির সুনাম নষ্ট করা যায়, সেই চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সমাজের নারী-শিশুদের নিরাপত্তা প্রদান করতে সবাইকে যোদ্ধার ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। মাগুরায় নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া আছিয়ার স্মৃতিচারণ করে নারী নির্যাতন শূন্যের কোটায় নামিয়ে আনার আশ্বাস দেন ইঞ্জিনিয়ার ইশরাক।

সাবেক কমিশনার লিয়াকত আলী, সাবেক কমিশনার মকবুল হোসেন টিপু, সাবেক কমিশনার আব্দুল কাদের, ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক রাহাত, ৩৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদসহ অন্যান্য নেতৃবৃন্দ ওই খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park