জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সাথে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাত করতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ বেশ কয়েকটি দলের নেতারা।
এছাড়া আইন উপদেষ্টা আসিফ নজরুলও বৈঠকে যোগ দিয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামানকেও বৈঠকে দেখা গেছে।
Leave a Reply