রোহিঙ্গা ইসুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানসহ যেকোন সংকটময় পরিস্থিতে বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ।
শনিবার (১৫ মার্চ) জাতিসংঘের বাংলাদেশের ইউএন সেন্টার পরিদর্শনের সময় গুতেরেস এসব কথা বলেন। বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় আবারো বাংলাদেশকে ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিব।
এদিন সকালে আগারগাঁওয়ে ইউএন সেন্টারের জাতিসংঘের পতাকা উত্তোলন করেন জাতিসংঘের সহাসচিব। সেন্টারের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্থিরচিত্র প্রদর্শনী ঘুরেও দেখেন তিনি। এ সময় আন্তেনিও গুতেরেসের সাথে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ জাতিসংঘের বাংলাদেশ সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a Reply