1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাকাশে আটকে পড়া সুনীতাদের ফেরাতে রওনা দিয়েছে স্পেসএক্সের ক্রিউ-১০

  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পঠিত

দীর্ঘ নয়মাস পর অবশেষে মহাকাশে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে রওনা দিয়েছে মহাকাশযান। ইলন মাস্কের স্পেসএক্সের ক্রিউ-১০ সুনীতা ও ব্যারিকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছে ক্রিউ-১০ মহাকাশযান।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার (১৯ মার্চ) পৃথিবীতে ফিরে আসতে পারেন সুনীতা ও ব্যারি। এতে আরও চার মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে পাড়ি দিয়েছেন। তাদের মধ্যে নাসা ছাড়াও জাপান এবং রাশিয়ার প্রতিনিধি রয়েছেন।

এরা হলেন, নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।

এর আগে গেল বৃহস্পতিবার (১৩ মার্চ) এই মহাকাশযান উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু সাময়িক সমস্যার কারণে তা পিছিয়ে যায়। পরে শনিবার মাস্কের ড্রাগন যান (স্পেসক্র্যাফ্ট) নিয়ে মহাকাশের উদ্দেশে রওনা দেয় ফ্যালকন ৯ রকেট। উৎক্ষেপণকালের ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছে নাসা।

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আটদিন পরেই তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তারা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তাতে সুনীতাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হওয়ায় নাসার সিদ্ধান্তে সেটি খালি অবস্থাতেই পৃথিবীতে ফেরানো হয়। তখন মহাকাশে আটকে পড়েন সুনীতা, বুচ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park