বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন হলে এসব অপরাধ কমে যাবে।
শনিবার (১৫ মার্চ) সকালে শিশু আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে হেলিকপ্টারে মাগুরা যান জামায়াত আমীর। আছিয়ার কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, যে কোনো প্রয়োজনে আছিয়ার পরিবারের পাশে থাকবে তার দল।
এসময় আছিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান ডা. শফিকুর রহমান। কবর জিয়ারত শেষে আছিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তবে, এসময় বাড়িতে ছিলেন না আছিয়ার মা আয়েশা আক্তার।
Leave a Reply