1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

স্টারলিংকের সাথে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বৈঠক

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান সাথে এক সৌহার্দপূর্ণ আলোচনা করেছেন কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান “স্টারলিংক” এর গ্লোবাল লাইসেন্সিং এবং মার্কেট অ্যাক্টিভেশন বিভাগের পরিচালক মিজ রেবেকা স্লিক হান্টার।

রবিবার (১৬ মার্চ, ২০২৫) বেলা ১১ টায় বিএসসিএল এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বিএসসিএলের পক্ষ থেকে স্যাটেলাইট ও স্যাটেলাইট ভিত্তিক সেবা পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ জনবল এবং গ্রাউন্ড স্টেশন ফ্যাসিলিটিসহ কোম্পানির বিভিন্ন সক্ষমতার কথা জানানো হয় এবং স্টারলিংকের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। এসময় মিজ রেবেকা স্লিক হান্টার স্টারলিংকের বিজনেস মডেল ও তারা কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে তা বর্ণনা করেন।

এসময় বিএসসিএলের বিভিন্ন বিভাগের ঊধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park