1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিনোদিনী’ চরিত্র নিয়ে রুক্মিণীর সঙ্গে তুলনা, ক্ষোভ প্রকাশ করে যা বললেন শুভশ্রী

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পঠিত

যখন থেকে টালিউড অভিনেত্রী শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গ নাম রে’ সিনেমায় বিনোদিনী চরিত্র করার খবর সামনে এসেছে, তখন থেকেই রীতিমতো উত্তাল টালিউড। অনেকেরই মত— ‘বিনোদিনী’র বায়োপিক করা অভিনেত্রী রুক্মিণীকে টেক্কা দিতেই নাকি এই পথে হেঁটেছেন সৃজিত-শুভশ্রী। তবে এবার মুখ খুললেন রাজপত্নী।

রুক্মিণীর সঙ্গে কম্পিটিশনের কথা হাওয়ায় উড়িয়ে সটান বলে বসলেন শুভশ্রী— ‘রুক্মিণী আমার থেকে অনেক জুনিয়র। মাত্র কিছু ছবিতে কাজ করেছে। ও নিশ্চয়ই খুব মন দিয়ে কাজটা করেছে। আমার দেখা হয়নি। আমার মনে হয় এই বিতর্কটা এখানেই শেষ হোক। আর রুক্মিণী নিয়ে (ভুল করে বিনোদিনী বলতে গিয়ে নাম নেন দেব-বান্ধবীর), সরি! বিনোদিনী নিয়ে লহ গৌরাঙ্গ নাম রে নয়, এটা তার থেকেও অনেক বড়।’

রুক্মিণীর প্রেমিক দেবের সঙ্গে এক সময় প্রেমের গুঞ্জন ছিল শুভশ্রীর। রাজকে বিয়ে করে সেই সম্পর্কের ইতি টানেন টালিউড নায়িকা। আর রুক্মিণীর সঙ্গে মন দেওয়া নেওয়া করছেন দেব।

দোলের দিন, ‘লহ গৌরাঙ্গ নাম রে’ সিনেমার কাস্ট রিভিল করেন পরিচালক সৃজিত ও প্রযোজক রানা। সেখানে শুভশ্রীকে বিনোদিনী নেওয়ার কারণ প্রসঙ্গে পরিচালক সৃজিত বলেন, ‘শুভশ্রীকে বিনোদিনী কাস্ট করা হয় ২০১৯ সালে। ওই আমার প্রথম পছন্দ ছিল। বিনোদিনীর একটি স্পেসিফিক গঠন দরকার ছিল। তারপর ও সন্তানসম্ভবা হয়ে পড়ে। প্রেগন্যান্সির পর আমাদের চেষ্টা ছিল সেই গঠনে কত তাড়াতাড়ি চলে আসা যায়। সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। তিনি বলেন, ভাগ্যিস হয়নি, তাহলে আমার প্রথম পছন্দকে পেতাম না। আমি আমার প্রথম পছন্দকেই পাচ্ছি জগন্নাথের ইচ্ছায়। আমার চিন্তাভাবনায় শুভশ্রীর থেকে ভালো বিনোদিনী কেউ নেই।’

এদিন বিনোদিনী বিতর্কে শুভশ্রী আরও বলেন, ‘বিনোদিনী নিয়ে এত বিতর্ক, দ্য ওজি সৃজিত মুখার্জিকেও শুনতে হচ্ছে, তিনি ইন্সপায়রড। সে হতেই পারে, যে কেউ ইন্সপিরেশন নিতে পারে। তাতে কেউ ছোট হয়ে যায়। আমার কাছে কবে অফার এসেছে তা হয়তো জানো না। তোরা দেখবে, বিনোদিনী রূপে অন্য একজনের লুক সামনে এসেছিল। এ ক্ষেত্রে তো উনি ইন্সপায়ারড নন। উনি একজন সিনিয়র মোস্ট ডিরেক্টর। ওর কাছ থেকে লোক ইন্সপিরেশন নিতেই পারে। উনি তাতে খুশিই হবেন। ২০২০-তে আমার কাছে অফার নিয়ে আসেন। তার আগে নিশ্চয়ই হয়ে গিয়েছিল রিসার্চ, স্ক্রিপ্ট ওয়ার্ক। তাই বিনোদিনী-বিনোদিনী তুলনাটা এখনই বন্ধ হয়ে যাক।’

এর আগে শুভশ্রীর নতুন বিনোদিনী হওয়া প্রসঙ্গে দেবের কাছে প্রশ্ন রাখা হলে জবাব এসেছিল— আমার কাছে একটাই বিনোদিনী, যেটি মুক্তি পেয়েছে। অন্যটা আমি জানি না।’ অভিনেতার চোখেমুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। যদিও শুভশ্রী বা সৃজিতের নাম পর্যন্ত উচ্চারণ করেননি তিনি।

এর আগে লহ গৌরাঙ্গ নাম রে-তে বিনোদিনী হিসেবে নাম সামনে এসেছিল প্রিয়াংকা সরকারের। কেন নায়িকা বাদ পড়লেন, সেই রহস্য অজানা। এ প্রসঙ্গে প্রযোজক রানা সরকার জানিয়েছিলেন, ‘প্রিয়াংকাকে তো শুধু লুক টেস্ট করা হয়েছিল। তবে এখন পরিচালকের মনে হয়েছে শুভশ্রী আরও ভালো বিনোদিনী হতে পারবেন।’

‘লহ গৌরাঙ্গ নাম রে’ সিনেমায় চৈতন্যদেবের চরিত্রে ধরা দেবেন দিব্যজ্যোতি দত্ত। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবেন নটী বিনোদিনীর চরিত্রে। ব্রাত্য বসু হবেন গিরিশ চন্দ্র ঘোষ, ইশা সাহাকে দেখা যাবে সমসাময়িক একটি চরিত্রে। যেমনটা পার্নো মিত্র ও ইন্দ্রনীলকেও দেখা যাবে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমাটি বছরের শেষে অর্থাৎ শীতের ছুটিতে মুক্তি পেতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park