1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যে কারণে তিন দিন এতিমখানায় খাওয়াবেন ‘হাবু ভাই’

  • আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৮৭ বার পঠিত

সদ্যই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’ খ্যাত অভিনেতা চাষী আলম। শুক্রবার (২৫ আগস্ট) পারিবারিকভাবে বিয়ে করেন এই অভিনেতা। এখনও বউভাতের অনুষ্ঠানের আয়োজন করেননি তিনি। বিয়ের রিসিপশনের অনুষ্ঠান না করে সেই টাকা এতিমখানায় খরচ করবেন বলে জানান চাষী আলম।

সম্প্রতি গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, আপাতত বড় করে কোনো অনুষ্ঠানের ইচ্ছে নেই তার। বরং রিসিপশনে যে টাকাটা খরচ হতো সেটা এতিমখানায় দিয়ে দিতে চান এই অভিনেতা।

চাষী আলম বলেন, আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধব আছে। তুলতুলের পরিবারেও অনেক মানুষ। আমি বড় করে অনুষ্ঠান করতে গেলে ইচ্ছাকৃতভাবে বা মনের অজান্তেই অনেকে হয়তো বাদ পড়তে পারেন। এই কারণে সেটা চাচ্ছি না। তাই আমার রিসিপশনে যে টাকাটা খরচ হতো সেটা আমি এতিমখানায় দিয়ে দেব। এতে যদি আমার বন্ধু-বান্ধবরা মন খারাপ করে তাহলে কিছু করার নাই।

তবে এতিমদের জন্য একবেলা খাবারের আয়োজন করে নয়, অন্তত তিন দিনের খাবার খরচ প্রদান করতে চান চাষী আলম।

এ প্রসঙ্গে অভিনেতা আরও বলেন, আমি একবেলা খাওয়াতে রাজি না। খাওয়ালে ভালোভাবে খাওয়াব। একটা এতিমখানায় তিন দিনের যে খরচ হয় সেটা দিয়ে দেব। এমন চার-পাঁচটা এতিমখানায় খাওয়াব। এ ছাড়া সেখানে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে দেব। যেন তারা অনেকদিন সেগুলো ব্যবহার করতে পারে।

‘হাবু ভাই’ খ্যাত এই তারকা বলেন, ইতোমধ্যেই সাভারের বিরুলিয়ায় একটা এতিমখানার খোঁজ পেয়েছি। সেই এতিমখানাটি মেয়েদের। সচারচর আমাদের আশেপাশে নারীদের এতিমখানা দেখা যায় না। তো আমার ইচ্ছা, সেখানেই করার।

স্বামীর এমন সিদ্ধান্তে খুশি তার স্ত্রী তুলতুলও। উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ও (চাষী আলম) আমাকে বলেছে, আমি এটা করতে চাই। তখন আমি বলেছি, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ভালো কাজ। তুমি এটা কর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park