তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, যার অর্থনৈতিক প্রভাব কম। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় ছিলো, সেখান থেকে উন্নতির দিকে যাচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, ২০২৬ সালেই এলডিসি থেকে উন্নয়নের চেষ্টা চলছে। যদিও কিছু ভুল-ত্রুটি আগে থেকেই ছিল। তবে সব মিলিয়ে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক।
এসময় ভোজ্যতেলের বাজার প্রসঙ্গে সালেহউদ্দিন বলেন, পণ্য খালাসের জট খুলেছে। বলেন, ব্যবসায়ীরা নানা ধরনের সিস্টেম করার চেষ্টা করে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
Leave a Reply