বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রবিবার জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের সংস্কার সুপারিশ জমা দেবে বিএনপি। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর গুলশানে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সকালে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক বৈদেশিক সম্পর্ক ও অবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের ঐকমত্য সৃষ্টির প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। জনগণের সমর্থিত সরকার এবং নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। আগামী দিনে ইইউ’র সঙ্গে কিভাবে কাজ করা যায় সেসব বিষয়েও আলোচনা হয়েছে। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ।
Leave a Reply