1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এই বয়সেও প্রেম করছেন আমির, যা বলছে পরিবার

  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পঠিত

প্রেম নাকি জাত-পাতের বাধা মানে না। বয়সেরও যে মানে না তা দেখিয়ে দিয়েছেন আমির খান। ৬০ বছর বয়সে আরেকবার প্রেমে পড়েছেন। পরিবারের সঙ্গেও দেখা করিয়েছেন নতুন প্রেমিকাকে। তা নিয়েই আলোচনা। পরিবার কি এই সম্পর্ক মেনে নেবে?

না নেওয়ার কিছু নেই। বরং আমিরের প্রেম নিয়ে তার পরিবার বেশ খুশি। একই সঙ্গে খুশি বলিউড সুপারস্টারের প্রেমিকা গৌরী স্প্রাটকে নিয়ে। দুজনে টানা দেড় বছর প্রেম করছেন। প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নিজের ৬০তম জন্মদিনে সপ্তাহখানেক আগে আমির সংবাদ মাধ্যমে প্রকাশ করেন তার প্রেমিকাকে। কদিন আগে পরিবারের সবার কাছেও নিয়ে যান। অভিনেতার বোন নিখাত খান হেগড়ে গৌরীর সঙ্গে দেখা করে মুগ্ধ হয়েছেন। এরপর সাংবাদিকদের সঙ্গে ক্থা বলেছেন।

নিখাত খান বলেছেন, ‘আমির ও গৌরীর জন্য আমরা সবাই খুব খুশি। গৌরী খুব ভালো মানুষ এবং আমরা চাই তারা ‍দুজন চিরকাল সুখী থাকুক।’

গৌরী বেঙ্গালুরুর বাস করেন। কাজ করেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। তার মা রীতা স্প্র্যাট, বেঙ্গালুরুর একটি নামজাদা বিউটি স্যালোঁর মালিক। গৌরী ব্লু মাউন্টেন থেকে তার স্কুলজীবন শেষ করে লন্ডনের আর্টস বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন এবং ফটোগ্রাফির উপর কোর্স করেন।

গৌরী এবং আমির একে অপরকে চেনেন বহুদিন ধরে। গত ১৮ মাস একসঙ্গে রয়েছেন তারা। গৌরীকে এখনই বিয়ে করার কোনও পরিকল্পনা না থাকলেও আপাতত গৌরীকে নিজের জীবনে প্রেমিকা হিসেবেই স্বীকৃতি দিতে চান আমির। বাকিটা পরে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park