1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দেশের ইতিহাসে একক মাসের সর্বোচ্চ রেমিট্যান্স

  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৫৬ বার পঠিত

আবারো ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। চলতি মার্চ মাসে এখন পর্যন্ত ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। ধারাবাহিকভাবে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় এ অর্জন সম্ভব হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, মার্চের প্রথম ২৪ দিনে প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। মাসের বাকি সাত দিন এই প্রবাহ বজায় থাকলে মার্চের রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, সরকার অর্থপাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ায় হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা কমেছে, ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এছাড়া, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীরা দেশে পরিবারের জন্য অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন।

রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে শুধু মার্চেই নয়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত মোট ২, ১২৪ কোটি ডলার দেশে এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭.৭০ শতাংশ বেশি। এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার ও ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল পূর্বের সর্বোচ্চ রেকর্ড।

চলতি অর্থবছরের প্রতি মাসেই দুই বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। জুলাইয়ে ১৯১ কোটি, আগস্টে ২২২ কোটি, সেপ্টেম্বরে ২৪০ কোটি, অক্টোবরে ২৩৯ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ডলার রেমিট্যান্স আসে।

প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া, রিজার্ভের ইতিবাচক প্রবণতা টাকার বিনিময় হার ও সামগ্রিক অর্থনীতিতে স্বস্তি এনে দিচ্ছে। সরকারের পদক্ষেপ ও প্রবাসীদের নিরবচ্ছিন্ন অবদানের ফলে এই ধারা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park