1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

‘যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদকের কাঁচামাল পাঠাচ্ছে ভারত!’

  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পঠিত

চীনের পাশাপাশি ভারতকেও অবৈধ ফেন্টানল উৎপাদনের জন্য অপরাধী সংগঠনগুলোর কাছে রাসায়নিক উপাদান সরবরাহের ক্ষেত্রে ‘রাষ্ট্রীয় সহযোগী’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৫ মার্চ) তুলসী গ্যাবার্ডের দফতর মার্কিন গোয়েন্দা সংস্থার প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন (এটিএএ) প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফেন্টানলসহ অন্যান্য সিনথেটিক ওপিওড যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রাণঘাতী মাদক হিসেবে পরিচিত, যা ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসের মধ্যে ৫২,০০০-এর বেশি আমেরিকানের প্রাণ কেড়েছে।

‘এই আন্তর্জাতিক অপরাধী সংগঠনগুলো (টিসিও) প্রায়শই রাষ্ট্রীয় সহযোগিতায় সরাসরি ও পরোক্ষভাবে মাদক পাচারের রাসায়নিক উপাদান ও সরঞ্জাম সংগ্রহ করে, যেখানে চীন ও ভারত প্রধান উৎস’, মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা (ডিএনআই) পরিচালিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘চীন এখনো অবৈধ ফেন্টানলের রাসায়নিক উপাদান ও পিল প্রেসিং যন্ত্রপাতির প্রধান সরবরাহকারী, যার পরেই রয়েছে ভারত।’

উল্লেখযোগ্যভাবে, এটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো গোয়েন্দা প্রতিবেদনে ভারতকে চীনের সমপর্যায়ে রাখা হলো, যেখানে বলা হয়েছে যে ভারতীয় রাসায়নিক সরবরাহকারীরা মেক্সিকোর মাদক চক্রগুলোর কাছে ওপিওড তৈরির উপাদান পাঠাচ্ছে। গত বছরের প্রতিবেদনে ভারতকে শুধু মেক্সিকান গোষ্ঠীগুলোর জন্য একটি গৌণ উৎস হিসেবে উল্লেখ করা হয়েছিল, যেখানে চীনকে প্রধান সরবরাহকারী বলা হয়েছিল।

প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেন্টানাইল মোকাবিলাকে তার রাজনৈতিক অগ্রাধিকারের অন্যতম বিষয় হিসেবে নিয়েছেন। এ মাসের শুরুর দিকে তিনি বলেছিলেন, আমরা আমেরিকায় ফেন্টানাইল মহামারি বন্ধ না করা পর্যন্ত বিশ্রাম নেব না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park