1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ওষুধ ও ত্রাণ নিয়ে মিয়ানমার গেল সেনাবাহিনীর উদ্ধারকারী দল

  • আপডেট সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৭১ বার পঠিত

ভয়াবহ ভূমিকম্পে তছনছ মিয়ানমার। এরই মধ্যে দেড় সহস্রাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। চারিদিকে ধ্বংসস্তূপ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষকে মানবিক ও চিকিৎসা সহায়তা দিতে মিয়ানমারে রওনা করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি উদ্ধারকারী দল।

রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুকে এই সংক্রান্ত তথ্য ও ছবি প্রকাশ করা হয়েছে। এর আগে গতকাল আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছি, ‘ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ঔষধ, ত্রাণসামগ্রী, উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানে বিশেষ বিমানে মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।

প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মায়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জরুরী ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাবু, শুকনা খাবার এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য রেসকিউ টিম ও মেডিকেল টিম প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর ০১টি সি-১৩০জে বিমান এবং আর্মি এভিয়েশনের ০১টি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান জরুরী ত্রাণ সামগ্রীসহ মায়ানমারের ইয়াংগুন এর উদ্দেশ্যে রওনা করেছে।

উল্লেখ্য যে, গমনের প্রাক্কালে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান উপস্থিত ছিলেন। তারা মিয়ানমারে জরুরী সহায়তা প্রদানকারী দলের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেন।

গত ২৮ মার্চ মায়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। উক্ত ভূমিকম্পে মায়ানমারে অদ্যাবধি প্রায় ১৬০০ জনের অধিক নিহত এবং ৩০০০ জনের অধিক আহত হয়েছে বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park