মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা জরুরি সভা চলছে।
শনিবার (৫ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
সভায় যোগ দিদিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য, অর্থনীতিবিদ, বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টরা।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ সভা আহ্বানের কথা জানান।
যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব দেশের পণ্যের ওপর ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসছে। এতোদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক ছিলো। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকার দাবি করেছে, বাংলাদেশ কার্যকরভাবে আমেরিকান পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায়, এখন থেকে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এই ঘোষণা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, বিশেষত পোশাক শিল্পে
Leave a Reply