1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গাজায় হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯৬ বার পঠিত

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিতে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরেশোরে পালিত হচ্ছে এ কর্মসূচি।

সোমবার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার পাশাপাশি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সব অফিস বন্ধ রাখার তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংহতি সমাবেশের ডাক দিয়েছে শিক্ষক সমিতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হয়।

এছাড়া, ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কিছু রাজনৈতিক দল। দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park