1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

হজযাত্রীদের টিকা গ্রহণের সময় লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার পঠিত

সৌদি আরবের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২৯ এপ্রিল থেকে। হজযাত্রীদের টিকা গ্রহণের সময় লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। স্বাস্থ্য অধিদফতর নির্ধারিত মেডিকেল সেন্টারে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট সঙ্গে আনতে সুপারিশ করেছে।

সোমবার (৭ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচিত মেডিকেল সেন্টারে ২০২৫ সালের সকল হজযাত্রীকে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক সুপারিশকৃত সাতটি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট (৩ মাসের মধ্যে সম্পন্ন) সঙ্গে নিতে হবে।

রিপোর্টগুলোর মধ্যে রয়েছে— ইউরিন আর/এম/ই; আরবিএস; এক্সরে চেস্ট পি/এ ভিউ; ইসিজি; সেরাম ক্রিয়েটিনিন, সিবিসি উইথ ইএসআর, ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিং।

হজযাত্রীরা মোট ৮০টি স্বাস্থ্য সেবা ও টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সকল জেলার সিভিল সার্জন অফিস। এছাড়া, ঢাকা জেলার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল; স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল; শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল; কুর্মিটোলা জেনারেল হাসপাতাল; সম্মিলিত সামরিক হাসপাতাল; সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়ীয়া; মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল; কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ; বাংলাদেশ সচিবালয় ক্লিনিক; শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর; শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুর; চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহম্মদ আলী হাসপাতাল ও দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল।

এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park