1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

২৯ এপ্রিল হজ ফ্লাইট শুরু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার পঠিত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আগামী ২৯ এপ্রিল থেকে সৌদি আরবের হজ ফ্লাইট শুরু হচ্ছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে অল্প কিছু দিনের মধ্যেই। ২৫ মার্চের মধ্যে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করার নির্দেশনা থাকলেও ৯টি এজেন্সি তা না করায় সাড়ে ১০ হাজার মুসল্লির হজযাত্রা আশঙ্কার মধ্যে পড়েছে। এজন্য এজেন্সিগুলোকে শোকজ করা হয়েছে। তবে কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে হজযাত্রী না যেতে পারলে সেই দায় এজেন্সির।

তিনি আরও বলেন, আগামী ১৮ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা আছে। কিন্তু যেকোনো সময় সৌদি কর্তৃপক্ষের অনলাইন প্লাটফর্ম ‘নুসুক মাসার’ বন্ধ করে দিলে হাজিরা সমস্যায় পড়তে পারে। এজেন্সিগুলোকে এর দায় নিতে হবে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় থাকছেন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park