1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পেলেন ইয়াংওয়ান চেয়ারম্যান কিহাক সাং

  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পঠিত

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের অগ্রদূত এবং ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং–কে দেশের অর্থনীতিতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কিহাক সাংয়ের হাতে সম্মাননাপত্র তুলে দেন।

১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসা কিহাক সাং–সহ পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এবারের সম্মেলনে সম্মানিত করা হয়। তবে শুধু কিহাক সাংকেই সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে।

সামিটে কিহাক সাং বলেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল), ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন কিহাক সাংয়ের নেতৃত্বে আসা দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদল। তারা বাংলাদেশে বৃহৎ বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। প্রতিনিধিদলে বস্ত্র ও তৈরি পোশাক, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছিলেন। সোমবার (৭ এপ্রিল) তারা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park