গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করা হয়েছে। ফলে প্রায় ১৪ ঘণ্টা পর সোমবার (১৪ এপ্রিল) ভোর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হলো।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, রবিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথে সালনায় ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন রোডে চারটি বগি লাইনচ্যুত হয়। পরে বিকেলেই ঢাকা থেকে রিলিফ ট্রেনে এসে উদ্ধার কাজ শুরু করে।
জানা যায়, সবশেষ রাত ৪টার দিকে বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শেষ হয়। পরে রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পেরিয়ে ঢাকায় প্রবেশ করে। তাতেই কাটে ১৩ ঘণ্টার অচল অবস্থা।
Leave a Reply