1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ছোটপর্দায় আবার কামব্যাক হচ্ছে শোলাঙ্কির

  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার পঠিত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায় ছোটপর্দা দিয়েই অভিনয় জগতে পা দিয়েছেন। দীর্ঘ বিরতি শেষে আবার ছোটপর্দায় ফিরছেন। ‘ইচ্ছে নদী’ থেকে ‘গাঁটছড়া’— একের পর এক হিট ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তার অভিনয় দক্ষতার ছাপ দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যায়। অভিনেত্রীর অভিনয় দর্শকদের মনে করিয়ে দেয় ‘গাঁটছড়া’ থেকে সরে আসার পর দীর্ঘ বিরতিতে।

তবে আবার শোনা যাচ্ছে, ফের ধারাবাহিকে ফিরছেন শোলাঙ্কি রায়। ধারাবাহিক থেকে বিরতির পরও ক্যারিয়ারে ছন্দে ছিলেন অভিনেত্রী। ওটিটি ও সিনেমার পর্দাতেও কাজ করেছেন নিয়মিত। চলতি বছরেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘বিষহরি’, যেখানে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

সম্প্রতি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন চলছে— ছোটপর্দায় আবার কামব্যাক হচ্ছে শোলাঙ্কির। টিভি চ্যানেলের সঙ্গেও নাকি কথাবার্তা চলছে পুরোদমে। এবার সে বিষয়ে কথা বললেন অভিনেত্রী নিজেই। শোলাঙ্কি বলেন, এখনো সত্যি বলতে সে রকমভাবে কিছুই ফাইনাল হয়নি। আমার কাছে শুধু প্রস্তাব এসেছে। ফাইনাল হলে আমি নিশ্চয়ই সবাইকে জানাব।

তিনি আরও বলেন, হ্যাঁ, এটা তো ঠিকই— ধারাবাহিকে একটু অন্যরকম কমিটমেন্ট থাকে। অনেকটা সময় দিতে হয়, তাই সব দিক থেকেই ভাবছি। তবে যে চ্যানেলের সঙ্গে কথা চলছে, তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমাকে সবসময় ভালো চরিত্রই দিয়েছে ওরা। তাই কামব্যাকের জন্য আমিও মুখিয়ে আছি।

অভিনেত্রীর এ কথায় বেশ খুশি ভক্ত-অনুরাগীরা। নেটিজেনদের অনেকেই বলছেন, তার সব মাধ্যমেই কাজ করা উচিত। এবার দেখার পালা অভিনেত্রী শেষ পর্যন্ত কোন দিকে পা দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park