যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে যেভাবে প্রেসিডেন্সিয়াল বিতর্কের যুক্তি-তর্ক দেখে নাগরিকরা ভোটের সিদ্ধান্ত নেয়, বাংলাদেশেও তেমন গণতান্ত্র প্রতিষ্ঠার আশা করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সেন্ট জোসেফ উচ্চবিদ্যালয়ে জোসেফাইট ডিবেটিং ক্লাব আয়োজিত বিতর্ক উৎসবে তিনি একথা বলেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটাররা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ গণতন্ত্রের অন্যতম উপাদান। আর সেখানে রাজনৈতিক দলের কর্মপরিকল্পনার যুক্তিতর্ক দেখে মানুষ সিদ্ধান্ত নিতে পারলে, প্রার্থীও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। বিরোধীদের সাথে যুক্তি তর্ক করে দেশকে এগিয়ে নেওয়ার আশা করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, অধ্যক্ষ ড. লিও জেমস পেরেরাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply