1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

এনসিটিবি থেকে ফ্যাসিস্ট দোসরদের অপসারণের দাবি ছাত্রদলের

  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৩০ বার পঠিত

এনসিটিবি থেকে ফ্যাসিস্ট দোসরদের অপসারণের দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের গণতন্ত্রকামী সকল জনগণ এবং আন্তর্জাতিক বিশ্ব মনেপ্রাণে ধারণ করলেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তা ধারণ করছে না। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের বিষয়ে পাঠদানের জন্য বস্তুনিষ্ঠ পাঠ্যক্রম তৈরি করতে তাদের উদাসীনতা লক্ষ্যণীয়। পাঠ্যক্রমে বীর শহীদদের আত্মত্যাগের বিষয়গুলো উল্লেখ করতে এনসিটিবির অনীহা দৃশ্যমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর রবিউল কবীর চৌধুরী এবং সদস্য (পাঠ্যপুস্তক) ড. রিয়াদ চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগী, দীপু মনি ও নওফেলের ঘনিষ্ঠ হওয়ার কারণে এনসিটিবিতে এখনও ফ্যাসিবাদের দোসররা তৎপর। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট এই দুইজন কর্মকর্তাকে অবিলম্বে এনসিটিবি থেকে অপসারণের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, পরবর্তী প্রজন্মকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের তাৎপর্য সম্পর্কে অবহিত করার প্রধান দায়িত্ব পালন করতে হবে এনসিটিবিকে। কিন্তু এনসিটিবির কর্তাব্যক্তিরা এখনও ফ্যাসিবাদকে লালন করছে। এনসিটিবি থেকে ফ্যাসিস্টদের বিতাড়িত করতে না পারলে আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো সম্ভব হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park