1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেকে পোপ রূপে উপস্থাপন করলেন ট্রাম্প

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৯২ বার পঠিত

এবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ছবি শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তাকে ক্যাথলিক পোপের পোশাকে দেখা গেছে। ৩ মে পোস্ট করা এই ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

ছবিতে ট্রাম্পের পরনে ছিল পোপের ঐতিহ্যবাহী সাদা পোশাক, গলায় ঝুলছিল সোনার ক্রুশ, আর মাথায় ছিল মিত্রা নামক পোপীয় টুপি। ছবিতে দেখা যায়, তিনি ডান হাতের তর্জনি আকাশের দিকে নির্দেশ করছেন।

এর আগে একবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প মজা করে বলেছিলেন, তিনি পরবর্তী ক্যাথলিক পোপ হতে আগ্রহী। তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই, সেটাই আমার প্রথম পছন্দ’।

যদিও পরে তিনি জানান, তার আসলে নির্দিষ্ট কোনো পছন্দ নেই, তবে নিউইয়র্কের একজন কার্ডিনালকে তিনি চমৎকার ব্যক্তি বলে প্রশংসা করেন।

ট্রাম্প সম্প্রতি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। উল্লেখ্য যে, পোপ ফ্রান্সিস ও ট্রাম্পের মধ্যে অতীতে একাধিকবার মতবিরোধ হয়েছে। ২০১৬ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তখন সীমান্তে প্রাচীর নির্মাণের পরিকল্পনার জন্য পোপ তাকে তীব্র সমালোচনা করেছিলেন।

পোপ বলেছিলেন, ‘যে ব্যক্তি শুধু দেয়াল তুলতে চায়, আর সেতু নির্মাণে আগ্রহী নয়, সে প্রকৃত খ্রিষ্টান হতে পারে না’।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park