1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আমি কিন্তু এবার কেঁদে ফেলব: হানিয়া আমির

  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

পহেলগাঁওকাণ্ডের নিন্দায় সরব হয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। দুর্ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে অভিনেত্রী লিখেছিলেন— যে কোনো স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে সমানভাবেই দুঃখজনক। এ ঘটনায় যে নিরীহ মানুষগুলো প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমার মন ভারাক্রান্ত। যন্ত্রণা, শোক ও আশা— এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে।

তিনি আরও বলেন, নিরীহ প্রাণের এমন পরিণতি হলে, সেই যন্ত্রণা শুধু তার একার থাকে না, সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকারই মানুষ হই না কেন, শোকের একটাই ভাষা হয়— মানবতা। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।

হানিয়ার সারল্য অনুরাগীদের ভীষণ পছন্দ। খোলামেলাভাবে সহজ-সরল বিষয় নিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে কথা বলেন এ পাক অভিনেত্রী। ভারতীয় অনুরাগীদের মন্তব্যে তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েন। পাল্টা উত্তর দিয়েছেন হানিয়া— আমি কিন্তু এবার কেঁদে ফেলব।

২২ এপ্রিলের ভয়াবহ ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছে ভারত সরকার। পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবিও ওঠে নানা মহলে। এরপরেই বেশ কিছু পাক শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ভারত সরকার।

যে কয়েকজন পাক তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে ভারত, তাদের বহু ভক্ত-অনুরাগী রয়েছে সে দেশে। তারা রীতিমতো বিমর্ষ এ ঘটনায়। যেমন হানিয়া আমিরের অ্যাকাউন্ট বন্ধ হতেই দুঃখপ্রকাশ করেন তার ভারতীয় অনুরাগীরা।

তবে কেউ কেউ হার মানার পাত্র নন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম বন্ধ হলেও ঠিক তারা উপায় বার করেছেন। প্রযুক্তির সাহায্যে ভিপিএন ব্যবহার করে তারা পৌঁছে গেছেন হানিয়ার ইনস্টাগ্রামে। অভিনেত্রীর বিভিন্ন ছবি ও ভিডিওর মন্তব্যের ঘরে তারা লিখেছেন—আপনার কথা খুব মনে পড়ছে। কেউ আবার লিখেছেন—আপনাকে দেখার জন্য আমরা ভিপিএন পরিষেবা নিয়েছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park