1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা’

  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০৫ বার পঠিত

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৫ মে) সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, হাসনাতের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, এ ধরনের ঘটনা আগামীতে ঘটার আগেই ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা আরও জানান, হামলার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত আটক করা হয়েছে ৫৪ জনকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইতালি বৈধভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী। তবে, অবৈধ বা সাগরপথে যাওয়ার প্রবণতাকে নিরুৎসাহিত করেছেন ইতালির স্বরাষ্ট্র মন্ত্রী। জানান, দেশটিতে থাকা বাংলাদেশিদের কাজের ব্যাপারে প্রশংসা করেছে ইতালি সরকার। এছাড়া পুলিশ, কোস্টগার্ড ও বর্ডার গার্ডের সক্ষমতা বৃদ্ধি নিয়ে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park