1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এ বছর ‘পুলিৎজার’ জিতলেন যারা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮২ বার পঠিত

২০২৫ সালের মর্যাদাপূর্ণ সাংবাদিকতা পুরস্কার ‘পুলিৎজার’ ঘোষণা করা হয়েছে সোমবার (৫ মে)। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত। যুক্তরাষ্ট্রে অন্যতম প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা এবং এর শিথিল নিয়ন্ত্রণ নিয়ে নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন করে এ বছর (২০২৫ সাল) পুরস্কার পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এ ছাড়াও ব্রেকিং নিউজের জন্য এবারের সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। আর নিউ ইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে।

১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর এ পুরস্কার ঘোষণা করে।

ভয়াবহ মাদক ফেন্টানিলকে কেন্দ্র করে রয়টার্সের সাত পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শিরোনাম ছিলো ‘ফেন্টানিল এক্সপ্রেস’। এই মাদক সংকটে এখন পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারের বেশি আমেরিকান প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

নিউ ইয়র্ক টাইমস এবারে চারটি পুলিৎজার জিতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাখ্যামূলক সাংবাদিকতা বিভাগে আফগানিস্তান যুদ্ধের গভীর বিশ্লেষণ। আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগে সাংবাদিক ডেকলান ওয়ালশের সুদান যুদ্ধের প্রতিবেদন। ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে ফটোসাংবাদিক ডাগ মিলসের তোলা ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির মুহূর্তের ছবি এবং স্থানীয় প্রতিবেদন বিভাগে ফেন্টানিল সংকটের স্থানীয় প্রভাব নিয়ে বাল্টিমোর ব্যানারের সঙ্গে যৌথ অনুসন্ধান প্রতিবেদন। এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের মোট পুলিৎজার সংখ্যা দাঁড়ালো ১৩৯, যা সর্বোচ্চ।

এছাড়া বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের বিষয়ে প্রতিবেদন করে জাতীয় সংবাদ শাখায় সাংবাদিকতার জন্য পুলিৎজার জিতেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

গর্ভপাত নিয়ে কঠোর আইন থাকা অঙ্গরাজ্যগুলোয় জরুরি প্রয়োজনের সময় চিকিৎসকদের বিলম্বের জেরে মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস শাখায় পুলিৎজার পেয়েছে প্রোরিপাবলিকা। সম্পাদকীয় শাখায় পুলিৎজার পেয়েছে হিউস্টন ক্রোনিকল। চিত্রায়িত প্রতিবেদন ও ধারাভাষ্য শাখায় পুরস্কার জিতে নিয়েছে ওয়াশিংটন পোস্ট।

ফিচার লিখে পুলিৎজার পেয়েছেন মার্কিন সাময়িকী এসকোয়ারের প্রদায়ক মার্ক ওয়ারেন। ধারাভাষ্যে পুরস্কার পেয়েছেন নিউইয়র্কার পত্রিকার প্রদায়ক ফিলিস্তিনের গাজার মোসাব আবু তোহা। আর সমালোচনামূলক লেখায় পুরস্কার পেয়েছেন ব্লুমবার্গ সিটি ল্যাবের প্রদায়ক আলেকজান্দ্রা লানজে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park