1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মেট গালায় প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা কিয়ারা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৭ বার পঠিত

শুরু হয়েছে ফ্যাশন উৎসব মেট গালা। প্রতিবছর মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের। এবারের আসরে তারকাদের মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি।

প্রথম সন্তানের মা হতে চলেছেন কিয়ারা। অন্তঃসত্ত্বা অবস্থায়ই বিশ্বের জনপ্রিয় ফ্যাশন শো মেট গালায় হাজির হলেন তিনি। লুক আর ফ্যাশনে মুগ্ধ করেছেন দর্শকদের।

লুক ও সৌন্দর্য চর্চায় থাকে সব সময়। কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে মেট গালার মঞ্চে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। এদিন কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি।

মেট গালায় কিয়ারা আদভানি যে পোশাক পরেছিলেন সেটা ডিজাইন করেছেন গৌরব গুপ্তা। পোশাকটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে, সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেয়া একটি টেল। যা অভিনেত্রীর গ্ল্যামারকে বাড়িয়েছে বহুগুন।

মেট গালায় গিয়ে কিয়ারা বলেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় হাঁটা আমার মতো একজন শিল্পীর কাছে খুব বিশেষ মুহূর্ত। আমার স্টাইলিস্ট অনৈতাকে ধন্যবাদ জানাতে চাই। গৌরব খুবই সুন্দরভাবে পোশাকটি তৈরি করেছেন।’

ভারতীয় তারকাদের মধ্যে এবার কিয়ারা ছাড়াও মেট গালায় অংশ নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথমবারের মতো মেট গালায় হাজির হলেন এ অভিনেতা। এ ছাড়াও মেট গালায় সৌন্দর্যের ঝলক দেখিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছিলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। উপস্থিত ছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park