1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫৭ বার পঠিত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পরবর্তী শুনানি আগামী ২৬ মে। আজ (৯ মে) ভোরে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সিটির সাবেক মেয়র ডা. আইভীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলার মধ্যে একটিতে তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সকাল পৌনে ছয়টায় দিকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে রাত সাড়ে ১১ টা থেকে সাবেক এই মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভসহ বাড়ির চারপাশ ঘিরে রাখেন তারা।

স্থানীয়রা জানায়, এসময় আশপাশের মসজিদে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

এদিকে, গ্রেপ্তারের সময় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ গ্রেফতারি পরোয়ানা না দেখিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনের মেয়র পদ বিলুপ্ত করার পর থেকেই বাড়িতে অবস্থান করছিলেন সেলিনা হায়াৎ আইভী।

সাবেক এই মেয়রের গ্রেফতারের বিষয়ে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলায় আসামি করা হয়েছে সেলিনা হায়াৎ আইভীকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park