1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ অদ্ভুত: রিজভী

  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭৫ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ অদ্ভুত। খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি এয়ারপোর্ট দিয়ে চলে গেছেন, সেদিকে তাদের দৃষ্টি নেই। অথচ ১৫-১৬ বছর আগে গুম হওয়া সুমনের বাসায় অভিযান চালিয়েছে তারা।

শনিবার (১০ মে) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, একটা দায়িত্বশীল নির্বাচিত সরকার থাকলেই তাদের জনগণের কাছে জবাবদিহি থাকে, শেখ হাসিনার সেটি ছিল না। যার ফলে শেখ হাসিনা একটার পর একটা ন্যারেটিভ তৈরি করতেন। অপপ্রচার করে, নাশকতার কথা বলে, জঙ্গির কথা বলে এই কাজগুলো করেছেন।

এখনো নানাভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে দাবি করে রিজভী বলেন, তাহলে তো একইভাবে শেখ হাসিনারই পুনরাবৃত্তি হচ্ছে। সরকার শুধু বলছে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন। অন্তর্বর্তীকালী ন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, এটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park