1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কার্গিল যুদ্ধ কতটা ভয়াবহ ছিল, জানালেন আনুশকা শর্মা

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে। সংঘাতের মধ্যে সীমান্ত এলাকার পরিবেশ নিয়ন্ত্রণ রাখতে সদা তৎপর ছিলেন ভারতীয় সেনারা। সেনা জওয়ান ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। অভিনেত্রী নিজেও সেনা পরিবারের মেয়ে। তাই এ পরিস্থিতি অনুভব করতে পারছেন তিনি।

ভারতীয় সেনাকে ধন্যবাদ সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে দিয়ে আনুশকা শর্মা লিখেছেন—এ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী আমাদের রক্ষা করছেন। ওরাই আসল নায়ক। সেনা ও তাদের পরিবারের ত্যাগের জন্য আমি কৃতজ্ঞতা জানাই।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অজয় কুমার শর্মার কন্যা আনুশকা শর্মা। ১৯৮২ সালের পর থেকে সব যুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি কার্গিল যুদ্ধেও তার ভূমিকা ছিল। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়ে আনুশকার বয়স ছিল মাত্র ১১ বছর। তাই সেই সময়ের ভয়াবহতা ও গুরুত্ব তিনি বুঝতে পারেননি।

আনুশকা বলেন, কার্গিল যুদ্ধ সাংঘাতিক ছিল। খুব ছোট ছিলাম তখন, তবে মায়ের অবস্থা দেখে আমার খুব ভয় লাগত। সব সময়ে খবর শুনতেন। যখনই মৃত্যুসংবাদ দেখানো হতো, মা খুবই বিষণ্ণ হয়ে পড়তেন।

সীমান্ত থেকে বাবা যখন ফোন করতেন, তখন একনাগারে নিজের ও নিজের স্কুলের গল্প বলতেন আনুশকা শর্মা। তিনি বলেন, বাবা ফোন করত। কিন্তু বেশি কথা বলতে পারত না। আমি আমার স্কুল, বন্ধুবান্ধব এসব নিয়ে কথা বলতে থাকতাম। বুঝতেই পারতাম না, বাবা যুদ্ধে আছে। তিনি বলেন, আজ সেই অনুভূতি উপলব্ধি বুঝতে পারেন। আনুশকা বলেন, আমি একজন অভিনেত্রী। এটা বলার চেয়েও আমার নিজেকে সেনা আধিকারিকের কন্যা বলতে ভালো লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park