1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করে অধ্যাদেশ জারি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক ২টি বিভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার (১২ মে) রাতে এই অধ্যাদেশ জারি করা হয়।
এতে বলা হয়, সংস্কারের অংশ হিসেবে এনবিআর দুই ভাগ করা হয়েছে। রাজস্ব নীতি বিভাগের বিভিন্ন পদে আয়কর, কাস্টমস, ভ্যাট, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গবেষণা, পরিসংখ্যান, প্রশাসন, অডিট, আইন বিষয়ক কাজে অভিজ্ঞদের নিয়োগ দেওয়া হবে।

অধ্যাদেশে বলা হয়, রাজস্ব আদায়ে অভিজ্ঞ কর্মকর্তা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন পদে আয়কর ও শুল্ক ক্যাডারের সাথে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে। এর আগে, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

এনবিআর বিলুপ্তিকরণের এই উদ্যোগে ক্ষুদ্ধ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। খসড়া অধ্যাদেশ গেজেট আকারে জারি হতে পারে, এমন গুঞ্জনে সোমবার সকাল থেকে রাজস্ব বোর্ডে জড়ো হতে থাকেন কাস্টমস-ভ্যাট ও আয়কর কর্মকর্তারা। বিক্ষুব্ধরা বলেন, অংশীজনদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এই অধ্যাদেশের গেজেট। এ অবস্থায় বৃহৎ কর্মসূচি দেওয়ার ইঙ্গিতও দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park