1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কাকরাইলে জবি শিক্ষার্থীদের গণঅনশন শুরু

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত

আগামী অর্থবছর থেকে ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকারসহ চার দফা দাবিতে রাজধানীর কাকরাইলে গণঅনশন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

টানা তৃতীয় দিনের মতো শুক্রবার (১৬ মে) সকাল থেকে সড়কে অবস্থান নেয় জগন্নাথের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে রাজপথে অবস্থান নিয়েছেন শিক্ষকরাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন এর ঘোষণা দেওয়া হয়েছে। এদিন বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও অংশ নেয় কর্মসূচিতে। দাবি আদায় না হলে বা সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে গণঅনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বঞ্চিত, অবহেলিত। দাবি মানা না পর্যন্ত আর পেছনে ফেরার সুযোগ নেই। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া তারা রাজপথ ছাড়বেন না বলে জানিয়ে দেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park