1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দেড় যুগ পর কানের লাল গালিচায় অ্যাঞ্জেলিনা জোলি

  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১৩ মে) কানের ৭৮তম আসর শুরু হয় ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বিশ্বের নামিদামি সব তারকা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে জমছে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা।

কানের লাল গালিচা পর্বে হাজির হচ্ছেন বিশ্বের তাবড় তাবড় অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজকসহ বিনোদন অঙ্গনের মহারথীরা। চোখ ধাঁধানো সাজে নজর কাড়ছেন সবাই। তবে এবার অ্যাঞ্জেলিনা জোলি যেন একটু বেশিই নজর কাড়লেন শুভ্র পোশাকে। দেড় যুগেরও বেশি সময় পর কানে উজ্জ্বলতা ছড়ালেন এ অভিনেত্রী।

গতকাল পরিচালক আরি অ্যাস্টার-এর নতুন চলচ্চিত্র ‘এডিংটন’-এর প্রিমিয়ার উপলক্ষে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দীর্ঘ ১৭ বছর পর আবারও দেখা গেল অ্যাঞ্জেলিনা জোলিকে। শুভ্র পোশাকে এ সময় তিনি ছিলেন সত্যিকার অর্থেই নজরকাড়া। এবার উৎসবের ৭৮তম এই আসরের মূল প্রতিযোগিতা বিভাগের ছবি ‘এডিংটন’-এ তিনি অভিনয় করছেন সম্মানজনক ভূমিকা শপার্ড ট্রফির মেরিন বা শুভেচ্ছাদূত হিসেবে।

লাল গালিচায় জোলি হাজির হন এক অপূর্ব চ্যাম্পেইন রঙের অফ-শোল্ডার বাস্টিয়ার গাউনে, যার কাট ছিল হালকা ঘেরযুক্ত ও সূক্ষ্ম সূচিকর্মে সজ্জিত।

তার লুকটি পরিপূর্ণ করেন শপার্ডের হীরার গয়নায় সাজানো এক রাজকীয় সেট, যা তাঁর সৌন্দর্যকে আরো উজ্জ্বল করে তুলেছিল।
২০০৮ সালে শেষবারের মতো এই লাল গালিচায় হেঁটেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি— তা-ও ছিলেন তাঁর যমজ সন্তান নক্স ও ভিভিয়েনকে গর্ভে ধারণ করে। তখন তাঁর পাশে ছিলেন ব্র্যাড পিট, আর পরেছিলেন তিনি ফরাসি ব্র্যান্ড জেরার দারে-র ডিজাইন করা একটি পিস্টাচিও-সবুজ গাউন। তার এবারের উপস্থিতি যেন সেই স্মরণীয় মুহূর্তেরই এক গৌরবময় পুনরাবৃত্তি—যেখানে গ্ল্যামার, ইতিহাস আর চলচ্চিত্রের প্রতি তাঁর দায়বদ্ধতা একত্রিত হয়ে তৈরি করেছে এক অসাধারণ আবহ।

মঙ্গলবার (১৩ মে) রাতে শুরু হয় ৭৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান।

জমকালো এ আয়োজনে নানা দেশের তারকারা অংশ নিয়েছেন। উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এ ছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’— প্রতিটি বিভাগেই দেখা যাবে বিশ্বব্যাপী নানা দেশের চলচ্চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park