1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গানে গানে, স্লোগানে উত্তাল নগর ভবন এলাকা

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে চলছে নগর ভবন ব্লকেড কর্মসূচি। ঢাকাবাসীর গানে ও স্লোগানে উত্তাল নগর ভবন এলাকা।

আন্দোলনে সংহতি প্রকাশ করেন বিখ্যাত সংগীত পরিচালক ইথুন বাবু, প্রতিবাদী সংগীত শিল্পী মৌসুমি, সংগীত শিল্পী পলাশসহ একঝাঁক সংগীতাঙ্গনের মানুষ। এসময় আন্দোলনকারীদের সাথে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গানে গানে স্লোগানও ধরেন তারা। একই সাথে আন্দোলনকারীরাও শিল্পীদের প্রতিবাদী গান গানের তালে তালে কর্মসূচি পালন করেন।

এর আগে সকাল থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকাবাসী।

আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবিতে উত্তাল নগর ভবন এলাকা।

পূর্ব ঘোষোণা অনুসারে সোমবার (১৮ মে) সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হতে থাকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা নগরবাসী। বেলা ১১টার কর্মসূচির আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করে দেয় আন্দোলনকারীরা। একই সাথে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়।

কার্যত সকাল থেকেই অচলবস্থা বিরাজ করছে নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায়।

আন্দোলনকারীরা বলছেন, আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে আমাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছি। ইশরাক হোসেনকে মেয়র ঘোষাণা করা আদালত ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে ইশারাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

পুরান ঢাকার আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, ইশরাক ভাইকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না। একইসাথে বলেন, এখন আমাদের দাবি শুধু ইশরাক ভাইয়ের মেয়রের দাবিই নয়, আসিফেরও পদত্যাগ করতে হবে। ওরা নব্য স্বৈরাচার।

সকাল থেকেই নগর ভবনের সামনে স্টেজ করে অবস্থান করে নগর ভবন এলাকা ব্লকেড কর্মসূচি পালন করছেন তারা। আসিফ তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়; শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না; অবৈধ টালবাহানা, মানি না মানবো না-সহ নানা স্লোগানে প্রকম্পিত হতে থাকে নগর ভবন এলাকা। হাজার হাজার নগরবাসী ইশারাক হোসেনের মেয়র হওয়ার পক্ষে আওয়াজ তুলেছেন। সোমবারসহ গেল পাঁচ দিনের মতো ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন ঢাকাবাসী। এর আগে গত শনিবার এবং রবিবার সচিবালয় অভিমুখে হাজার হাজার নগরবাসীর অংশগ্রহনে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আন্দোলনকারীরা।

আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছেন বলেও অভিযোগ আন্দোলনকারীদের। তবে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।

পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে দেখতে চান।

টানা চারদিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর রবিবার (১৮ মে) নগর ভবন ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকাবাসীর পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park