1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নুসরাত ফারিয়াকে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা এ নিয়ে যে কথা বলেছেন তা তার ব্যাক্তিগত। এ নিয়ে তদন্ত চলছে।
এর আগে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেফতারকে ‘বিব্রতকর ঘটনা’ হিসেবে উল্লেখ করে স্ট্যাটাস দেন।

সোমবার (১৯ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাতকে ছেড়ে দেওয়া হলে আপনারারই সমালোচনা করতেন। তবে গ্রেফতারে কারও যেন ভোগান্তি না হয় এসব বিষয়ে সতর্ক আছে সরকার। কেউ যদি তদন্তে নির্দোষ প্রমাণিত হয় ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন থাকবে। তবে তা যৌক্তিক হতে হবে। মানুষের যেন ভোগান্তি না হয়।

তিনি আরও বলেন, দাবি দাওয়ার পেশের সময় অনেকে জনভোগান্তি তৈরি করে, পুলিশের ওপর হামলা চালায়। এটা না দেখিয়ে শুধু পুলিশের হামলা দেখানো হয়।

ঈদের আগে মে মাসের মধ্যে বোনাস ও ৩ জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park