1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ইশরাক হোসেনের শপথ ইস্যুতে রিটের শুনানি শেষ, কাল আদেশ

  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬৫ বার পঠিত

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ ইস্যুতে শুনানি শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) এ সংক্রান্ত আদেশ জানাবেন আদালত। বুধবার (২১ মে) দুপুরের ১টার দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি হয়।

এর আগে মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে এ সংক্রান্ত রিটের শুনানি হয়। পরে দুপুরের বিরতির পর আবারও বিকালে শুরু হয় শুনানি। দুইজন ব্যক্তির করা রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইসির মাধ্যমে ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে রিট আবেদনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে আদালত।

গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করেন আদালত। মেয়র ঘোষণা করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে। এরপর নানা জটিলতায় ইশরাকের শপথগ্রহণ হয়নি। এ নিয়ে নগর ভবনে কদিন ধরে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park