1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘সময় মতো শ্রমিকদের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে’

  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৮১ বার পঠিত

২৮ মের মধ্যে টিএনজেড, মাহবুব গার্মেন্টসসহ সমস্ত পোশাক কর্মীদের বকেয়া বেতন পরিশোধ না করলে এসব কারখানার মালিকদের জেলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রি. জে. সাখাওয়াত হোসেন।

বুধবার (২১ মে) সকালে সচিবালয়ে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নিরাপদ নৌ চলাচল ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে এমন হুঁশিয়ারি দেন তিনি। এরইমধ্যে পাঁচজন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবেনা বলেও জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি।

এছাড়া ঈদে যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি লঞ্চে অস্ত্রধারী চারজন করে আনসার মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নৌপথে বাল্কহেড চলাচল ঈদের আগের ও পরের তিনদিন বন্ধ থাকবে বলে জানান সাখাওয়াত হোসেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park