1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে ভারী বর্ষণে ভূমিধস, নিহত অন্তত ৪

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

টানা ভারী বর্ষণে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে সৃষ্ট ভূমিধসে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গুইঝো প্রদেশের চাংশি শহরে দুজন এবং কিংইয়াং গ্রামের কাছে আরও দুজন নিহত হয়েছেন। ওই এলাকায় ভূমিধসে আটটি পরিবারের ১৯ জন সদস্য আটকা পড়েছেন। পরে আশপাশের এলাকায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

জলবায়ু পরিবর্তনের কারণে চীন দীর্ঘমেয়াদী তাপদাহ এবং অপ্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের মুখোমুখি হচ্ছে। বিশাল জনসংখ্যার কারণে দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গুইঝোর পার্বত্য অঞ্চলে এবং পাশের হুনান ও জিয়াংসি প্রদেশে ভারী বর্ষণের কারণে কর্তৃপক্ষ তৃতীয় সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা জারি করেছে। এসব এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর সদস্য এবং দমকল কর্মীসহ ৪০০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

গত এক সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ ও গুয়াংশি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। দেশটির দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।চীনের আবহাওয়াবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চীনে ২০২৪ সাল ছিল গত ছয় দশকের মধ্যে দেশের সবচেয়ে উষ্ণতম বছর।

টানা ভারি বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে অন্তত ৪ জন নিহত ও ১৭ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির কর্তৃপক্ষ ভুক্তভোগীদের উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে।

এতে বলা হয়েছে, গুইঝো প্রদেশের চাংশি শহরে দুজন এবং কিংইয়াং গ্রামের কাছে আরও দুজন নিহত হয়েছেন। ওই এলাকায় ভূমিধসে আটটি পরিবারের ১৯ জন সদস্য আটকা পড়েছেন।

পরে আশপাশের এলাকায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

জলবায়ু পরিবর্তনের কারণে চীন দীর্ঘমেয়াদী তাপদাহ এবং অপ্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের মুখোমুখি হচ্ছে। বিশাল জনসংখ্যার কারণে দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গুইঝোর পার্বত্য অঞ্চলে এবং পাশের হুনান ও জিয়াংসি প্রদেশে ভারী বর্ষণের কারণে কর্তৃপক্ষ তৃতীয় সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা জারি করেছে। এসব এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর সদস্য এবং দমকল কর্মীসহ ৪০০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

গত এক সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ ও গুয়াংশি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। দেশটির দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। সূত্র: রয়টার্স।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park