1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আজকের মধ্যে শপথ চেয়ে মন্ত্রণালয়ে ইশরাক হোসেনের তাগিদ নোটিশ

  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২২৩ বার পঠিত

শপথ চেয়ে সোমবার (২৬ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে আবারও চিঠি দিয়েছেন ইশরাক হোসেন। সকালে ইশরাক হোসেনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এই তাগিদ নোটিশ পাঠান।
এর আগে গেলো ১৭ মে শপথ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলেন ইশরাক হোসেন। চিঠিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ধারা ৭(২) অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের নির্বাচিত মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়।

সোমবারের তাগিদ নোটিশে ইশরাক হোসেনের আইনজীবী বলেন, আমার মক্কেল ঢাকা দক্ষিণ সিটি করপোরশনে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস (নৌকা প্রতীক) নানা রকম অনিয়ম, বেআইনি কার্যকলাপ এবং নির্বাচনী আইন ও বিধি লংঘন করে, ভোটারবিহীন ভোটকেন্দ্রে ইভিএম মেশিন দখলে নিয়ে নৌকা প্রতীকে ভোট সম্পন্ন করে। তৎকালীন নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারের যোগসাজসে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়।

নোটিশে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি নির্বাচনী গেজেট প্রকাশিত হবার পর নির্বাচনী ট্রাইব্যুনাল গঠিত হলে ইশরাক হোসেন স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৫৫ এর উপবিধি (১) এ বর্ণিত সময়সীমার মধ্যে উক্ত নির্বাচনী ট্রাইব্যুনালে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করার গেজেট বাতিল চেয়ে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করার প্রার্থনা করে নির্বাচন ট্রাইব্যুনাল মোকদ্দমা নং-১৫/২০২০ দায়ের করেন। ট্রাইব্যুনাল শুনানি শেষে ২৭ মার্চ রায় ঘোষণা করেন। ওই রায়ে ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করার গেজেট বাতিল করেন এবং ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করেন।

নোটিশে বলা হয়, এরই প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে রায়ের অনুলিপি প্রাপ্তির দশ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ নির্বাচন কমিশন রায় প্রাপ্তির পর গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেন।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ৭(২) এ উল্লেখ আছে যে, মেয়র বা কাউন্সিলরগণের নাম সরকারি গেজেটে প্রকাশিত হবার ত্রিশ দিনের মধ্যে সরকার বা তদ্‌কর্তৃক মনোনীত কর্তৃপক্ষ মেয়র ও সকল কাউন্সিলরকে শপথ গ্রহণ বা ঘোষণা প্রদানের ব্যবস্থা করবেন। এতে স্পষ্ট যে, ওই ধারা অনুযায়ী নির্বাচিত মেয়রকে গেজেট প্রকাশ হবার ত্রিশ দিনের মধ্যে শপথ পাঠ করানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে, গেজেট প্রকাশের পর ২৯ দিন অতিবাহিত হলেও ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসাবে শপথ পাঠ করানোর কোনরূপ ব্যবস্থাই এখন পযন্ত গ্রহণ করা হয়নি।

নোটিশে বলা হয়, আইনি বাধ্যবাধকতার আলোকে আমার মক্কেল ইশরাক হোসেনকে আজ সোমবার (২৬ মে)-এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। অন্যথায় আমার মক্কেলের নির্দেশনা মোতাবেক আপনাদের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার দায়ে আইনী পদক্ষেপ গ্রহণে বাধ্য থাকবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park