1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

যেকোনো সময় শপথ নিতে পারেন ইশরাক হোসেন

  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১০০ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে যেকোনো সময় শপথ নিতে পারেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইশরাক হোসেন। শপথ গ্রহণ করানোর প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন করে বিষয়টি বর্তমানে প্রধান উপদেষ্টার নির্দেশের অপেক্ষায় আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দায়িত্বশীল ওই কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর প্রস্তুতি নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রধান উপদেষ্টাকে শপথ পড়ানোর জন্য সারসংক্ষেপ পাঠিয়ে সময় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট বিভাগের উপদেষ্টা বা সচিব বা অন্য কাউকে দিয়ে শপথ পড়ানোর কথা বলতে পারেন। সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে স্থানীয় সরকার বিভাগ। বর্তমানে প্রধান উপদেষ্টার নির্দেশের অপেক্ষায় আছে স্থানীয় সরকার বিভাগ।

কর্মকর্তারা আরও বলেছেন, প্রধান উপদেষ্টা সারসংক্ষেপ অনুমোদন দিলেই আদালতের নির্দেশনা অনুযায়ী শপথ পড়ানোসহ দ্রুততম সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ ও দায়িত্ব দেওয়ার দাবিতে ডিএসসিসির প্রধান কার্যালয় ‘নগর ভবনের’ সামনে রবিবারও (২৫ মে) অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থক ও সিটি করপোরেশনের বড় একটি অংশের কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (২৫ মে) সকাল থেকেই আন্দোলনকারীরা ডিএসসিসি ভবনের সামনে অবস্থান নেন। গত ১৪ মে থেকে শুরু হওয়া এই আন্দোলন গত বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার জন্য বিরতি দেওয়া হয়। আন্দোলনের কারণে নাগরিক সেবা বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বন্ধ রয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম-মৃত্যুনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ সব নাগরিক সেবা।

২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করে চলতি বছরের গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। এ রায়ে আদালত ১০ দিনের মধ্যে ওই বিষয়ে গেজেট প্রকাশেরও নির্দেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park