1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

তিরুপতি মন্দির দর্শন করে কটাক্ষের মুখে শাহরুখ-সুহানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

প্রেক্ষাগৃহে শাহরুখের পরবর্তী সিনেমা ‘জওয়ান’ মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। বর্তমানে এই সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন বলিউড বাদশাহ। এ দিকে ঘন ঘন মন্দির দর্শনে যাচ্ছেন শাহরুখ। এতে ব্যাপক কটাক্ষের মুখে পড়েছেন এই তারকা।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে বৈষ্ণোদেবীর মন্দিরে যান শাহরুখ। এ দিন মুখ ঢেকে মন্দিরে গিয়েছিলেন তিনি। পরে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোরবেলায় কন্যা সুহানা খানকে সঙ্গে নিয়ে তিরুপাতি মন্দিরে হাজির হন শাহরুখ। ইতোমধ্যে মন্দিরে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ ভারতীয়দের রীতি অনুসরণ করে ধুতি ও মুণ্ড পরে পূজা দেন শাহরুখ। সঙ্গে ছিল দক্ষিণী কুর্তা ও উত্তরীয়। মেয়ে সুহানার পরনে ছিল সাদা রঙের সালোয়ার-কামিজ। মঙ্গলবার একেবারে অন্য অবতারে বাদশাকে দেখেন তার ভক্তরা। শুধু তাই নয়, মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশে চুমু ছুড়ে দেন। সেই সঙ্গে তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান এই তারকা। প্রায় ৪০ মিনিট মন্দিরের ভেতরে ছিলেন শাহরুখ ও সুহানা।

ভিডিওতে শাহরুখকে মন্দির দর্শনে দেখে রীতিমতো ক্ষিপ্ত হন নেটিজেনরা। শুধু তাই নয়, কটাক্ষ করতেও ভোলেননি তাকে। অনেকেই লিখেছেন, এই মন্দিরে অহিন্দুদের প্রবেশের অধিকার আছে?এক নেটিজেন লেখেন, কোনো বিদ্বেষমূলক মন্তব্য নয়। জানতে চাচ্ছি, মুসলিম হয়ে কি এই মন্দিরে পূজা দেওয়া যায়? আরেকজন লিখেছেন, সিনেমা মুক্তির আগেই কেন তারকা মন্দিরে যান?

প্রসঙ্গত, ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এ ছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়মণি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park