1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

টোকিওতে মাহাথির মোহাম্মদের সঙ্গে প্রধান ‍উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

জাপানের টোকিওতে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

২৯ মে ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনের ফাঁকে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে দুই নেতা সাক্ষাৎ করেন। ড. মাহাথির মোহাম্মদের এক্স হ্যান্ডেলে ড. মুহাম্মদ ইউনূসের সাথে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করা হয়। যেখানে তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে দেখা যায়। দুই দেশের প্রতিনিধিরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।

ড. ইউনূস এ সময় বাংলাদেশে পুনর্গঠন, সুশাসন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে মাহাথির মোহাম্মদের পরামর্শ চান এবং তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

ড. ইউনূস চার দিনের সরকারি সফরে বুধবার দুপুরে টোকিও পৌঁছান। তিনি ৩০তম নিক্কেই ফোরামে যোগদানের পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park