1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রাকৃতিক দুর্যোগে টেলিযোগাযোগ ৫০০ সাইট ডাউন

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

নিম্নচাপজনিত ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে টেলিযোগাযোগ খাতেও। ফলে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

শুক্রবার (৩০ মে) পর্যন্ত দেশের মোট ৫ হাজার ৯০৪টি মোবাইল নেটওয়ার্ক সাইট বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ। তিনি জানান, মোট ৮ হাজার ২৬২টি সাইটে মেইনস পাওয়ার (বিদ্যুৎ সরবরাহ) ব্যর্থ হয়েছে, যা মোট সাইটের ৪৪ শতাংশ। বর্তমানে মাত্র ৬৪ দশমিক ২ শতাংশ সাইট চালু রয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ। এসব এলাকায় টেলিযোগাযোগ সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় টেলিযোগাযোগ খাতের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত ৬২৪টি পোর্টেবল জেনারেটর ব্যবহার করে সাইটগুলো চালু রাখার চেষ্টা করা হচ্ছে এবং আরও ৫০৪টি জেনারেটর পথে রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরোপুরি নেটওয়ার্ক সচল করা সম্ভব নয়। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park