1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশে নির্বাচনের কোনও সম্পর্ক নেই: আমীর খসরু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

সময়মত দেশে নির্বাচন হবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ব্যাপারে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশে নির্বাচনের কোনও সম্পর্ক নেই।

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদুত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় শুরু হয়ে বৈঠকটি স্থায়ী হয় প্রায় দেড় ঘন্টা।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ব্রাজিলের সঙ্গে ক্রীড়াসহ কোন কোন খাতে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আন্তর্জাতিক যেকোনো অস্থিরতার প্রভাব মোকাবেলায় নির্বাচিত সরকার অধিক দক্ষতা দেখাতে পারে। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য আছে বলেও জানান তিনি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ইসির সঙ্গে সরকার আলোচনা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park