1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন কমিশনকে সংযত হয়ে কথা বলার আহ্বান জামায়াতের

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

নির্বাচন কমিশনকে (ইসি) সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (১৮ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার পর সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণার পর লন্ডনে একটি দলের সঙ্গে বৈঠক করে যৌথ বিবৃতি দিয়ে তারিখ পরিবর্তন অন্য দলগুলোর মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে, যে কারণে জামায়াত গতকালের বৈঠকে প্রতিবাদসরূপ অংশ নেয়নি।

মূলত প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করা হয়। প্রতিবাদস্বরূপ তারা মঙ্গলবারের বৈঠকে যোগ দেননি। তবে দ্বিতীয় দিনের দ্বিতীয় ধাপের বৈঠকে অংশ নিয়েছে দলটি।

জামায়াতের নায়েবে আমীর বলেন, প্রধান উপদেষ্টা গতকাল দলীয় আমীরকে ফোন করে সরকারের নিরপেক্ষতার ব্যাপারে সন্দেহ না রাখার আহ্বান জানিয়েছেন। তাই এনসিসি গঠনকে নৈতিকভাবে সমর্থন করে জামায়াত, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে স্বৈরাচার প্রতিহতের এই প্রস্তাবে সবার একমত হওয়া উচিত।

আজকের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন, এবং জেলা সমন্বয় কাউন্সিল প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় জামায়াতে ইসলামী ছাড়াও বিএনপি, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) সহ প্রায় ৩০টি দল ও জোট অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার জামায়াতের অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও, আজ (বুধবার) তাদের অংশগ্রহণ এই সংলাপের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। এই কমিশনের উদ্দেশ্য হলো দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য প্রতিষ্ঠা করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পথনকশা তৈরি করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park