1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

তেহরানের কোম শহরে আবাসিক ভবনে ইসরাইলি হামলায় নিহত ২

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩২ বার পঠিত

ইরান ও ইসরাইলের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের নবম দিন আজ শনিবার। গত ১৩ জুন ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হয়। এর পর থেকে একের পর এক হামলা ও পাল্টা হামলা চলছে।

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে দুই জনের নিহত হওয়ার খবর জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন। নিহতদের মধ্যে একজনের বয়স ১৬ বছর।

ইরানের আধা–সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে আল–জাজিরা জানিয়েছে, ওই হামলায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে, সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আজ (শনিবার) তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের পোস্টগুলো যাচাই করে সত্যতা পেয়েছে আল–জাজিরা।

ইসরাইলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় শুক্রবার (২০ জুন) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে দ্য টাইমস অফ ইসরাইল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park