1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গুম প্রতিরোধে শীঘ্রই আইন প্রণয়ন করা হবে: আসিফ নজরুল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করতে যাচ্ছে। এতে কমে আসবে গুমের মতো মানবতাবিরোধী অপরাধের মাত্রা।

মঙ্গলবার (২৪ জুন) বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে কমনওয়েলথ চার্টার যুব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, কমনওয়েলথ চার্টারের গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ বিবেচনায় নিয়ে এরইমধ্যে বেশ কিছু আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি বিচারিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতা আওতায় আনতে আদালতগুলো পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিচারক নিয়োগে স্বচ্ছতা এবং মেধাবৃত্তিক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) যুগপোযোগী করার জন্য কাজ করছে সরকার। এরইমধ্যে আইনটির খসড়াও তৈরি করা হয়েছে। দ্রুতই তা প্রণয়ন করা হবে।

এ সময় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনও রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলন ছিলো না উল্লেখ করে তিনি বলেন, এটি গুম, হত্যা, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের গণজাগরণ ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park